শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

মান্দায় ডেঙ্গু আক্রান্ত ২১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২  টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন,“গত দুই মাসে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ফলে সবাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এছাড়াও বর্তমানে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”

তিনি আরও বলেন,“রোগীদের পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সময়মতো চিকিৎসা নেওয়ায় কোনো রোগীর অবস্থাই গুরুতর হয়নি। নিয়মিত চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দিনে-রাতে মশারি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভোরের আকাশ/তা.কা

আক্রান্তমান্দাডেঙ্গুনওগাঁ

শেয়ার করুন: