শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

সিরাজগঞ্জে নেশার ইনজেকশন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে নেশার ইনজেকশন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
সিরাজগঞ্জে নেশার ইনজেকশন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে ২৮৫ শিশি নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন রাখার দায়ে মো. রানা (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, এই মাদক মামলার রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত রানা সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ২নং গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২১ আগস্ট র‌্যাব-১২'র সদস্যরা সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এমন সময় র‌্যাবের কাছে খবর আসে রহমতগঞ্জ শরিফ মোল্লার বাড়ি সামনে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। 

খবর পেয়ে র‌্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হলে রানা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পলেথিনে মোড়ানো ২৮৫ শিশি নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। 

এঘটনায় র‌্যাবের ডিএডি মানিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ রানাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: