শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য দু'ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১২টা ৩০ পর্যন্ত তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে (মো. আলমগীর হোসেন) ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য মেসার্স জননী ফার্মেসীকে (মো. মেজবাউদ্দীন) ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি  সংশোধনপূর্বক ব্যবসা পরিচালনার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

ভোরের আকাশ/জাআ

জরিমানাচুয়াডাঙ্গা

শেয়ার করুন: