শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি
সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি

সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাসের সঞ্চালনায় বক্তব্য এতে রাখেন, হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য মসিউর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রুশনা, উন্নয়নকর্মী ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন, বিশ্বজনের সদস্য আনহার সাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যার ফলে প্রতিদিন যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নিতে পারেননি। এ জন্য  যাত্রী-চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালকরা তা মানছেন না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে দাবিগুলো মধ্যে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ারকে স্টেশন না বানানো, পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক ও প্রশাসনসহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকশার ডান পাশ স্থায়ীভাবে বন্ধ রাখা।  যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা।

শেষে ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যাত্রীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: