শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা সদর উপজেলা পরিষদ থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও যৌথ বাহিনীর টহলের মধ্য দিয়ে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

জেলায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৪৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাগুরার দুটি সংসদীয় আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপেক্ষা। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার বলেন, মাগুরা–১ ও মাগুরা–২ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আর্মি, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ নিজ নিজ দায়িত্ব পালন করবেন। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

ভোরের আকাশ/ র.ই

ঝুঁকিপূর্ণশাহ্ শিবলী সাদিক

শেয়ার করুন: