শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 চুয়াডাঙ্গার জীবননগরে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আমেনা খাতুন (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

আমেনা খাতুন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মল্লিকপুর নাড়ীপোতা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে তিনদিন আগে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে নানা ওয়াজেদ আলীর বাড়িতে বেড়াতে আসে। আমেনা খাতুন কালিগঞ্জের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নানাবাড়ির পাশে মানিকপুর ডোবায় গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। বেলা ৩ টার দিকে একই গ্রামের পিয়াস ডোবায় গোসল করতে নামলে আমেনা খাতুনের মৃত দেহ তার পায়ে লাগে। পরে স্থানীয়রা ডোবা থেকে আমেনা খাতুনের মৃতদেহ উপরে তুলে আনেন। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।  এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করননি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: