শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়, শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কাউখালীতে প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়, শিক্ষার্থীদের বিক্ষোভ
কাউখালীতে প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়, শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।এর প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রবিবার (২২ জুন) দুপুর ১ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।  পরে শিক্ষার্থীদের দাবির মুখে টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল করেন অধ্যক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ডিগ্রি ও এইচএসসি পরীক্ষায় সরকারি কাউখালী মহাবিদ্যালয় থেকে ডিগ্রিতে ১১৪ জন ও এইচএসসিতে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।  

আজ পরিক্ষার্থীরা কলেজে তাদের প্রবেশপত্র আনতে গেলে প্রবেশপত্র বিতরণে দায়িত্বপ্রাপ্তরা অধ্যক্ষ মোঃ আব্দুল মালেকর নির্দেশে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে তাদের বকেয়া ৫০০-২৫০০ টাকা করে দাবি করেন।  এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, রোববার তারা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৫০০ -২৫০০ টাকা করে দাবি করেন।  কিসের টাকা জানতে চাইলে শিক্ষকরা বলেন আমাদের কাছে কলেজের বকেয়া রয়েছে সেই টাকা আদায় করা হচ্ছে।  এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কলেজের অধ্যক্ষ তাদের সাথে সমঝোতায় বসেন।  পরে তাদের প্রবেশপত্র দেয়া হয়।

কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বলেন, ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ কোন টাকা আদায় করা হচ্ছে না।  যেসব শিক্ষার্থীর কাছে বেতন, সেশনচার্জ ও পরীক্ষার ফির টাকা বকেয়া রয়েছে তা আদায় করা হচ্ছে।  তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের প্রবেশপত্র দিয়ে দেয়া হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: