শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের পুষ্টিগুণ বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ছিল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উৎসবমুখর উপস্থিতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম হামিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চাঁপাইনবাবগঞ্জ) মোহা. আব্দুল লতিফ এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে বর্তমানে ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৩ হাজার ৮২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের বড় একটি অংশ নানা কারণে পুষ্টিহীনতার ঝুঁকিতে থাকে। স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে, পুষ্টির ঘাটতি পূরণ করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করবে এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে নতুন মাত্রা যোগ করবে।

বিশেষ অতিথিরা বলেন, স্কুল ফিডিং চালু হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আরও আগ্রহী হয়ে আসবে, ক্ষুধামুক্ত থেকে পড়াশোনায় মনোযোগ বাড়বে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের স্কুলমুখী করতে উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ভিত্তিক এই কর্মসূচি দীর্ঘমেয়াদে শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করবে এবং শেখার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। পরিশেষে শিক্ষার্থীদের হাতে ২০০ মিলি দুধের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ভোরের আকাশ/মো.আ.

স্কুল ফিডিংসরকারি প্রাথমিক বিদ্যালয়চালুচাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: