শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সোনারগাঁয়ে চুরির অপবাদে যুবককে পিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ১০ দিন পর তাঁর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (৭ নভেম্বর) রাতে মারা যান মো. ফারুক (৪০)। এ ঘটনায় আগে দায়ের করা মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৯ অক্টোবর উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। গতকাল রোববার রাতে ঢাকায় ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হয়।

নিহতের মা ওহিদা বেগমের অভিযোগ, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে জনতা বাজারে নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বিদ্যুতের তার চুরির অভিযোগ তোলা হয়। পরে চুরির অপবাদ দিয়ে বাজারের মধ্যে সবার সামনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ফারুক গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ফারুকের মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩২৬ ধারায় দায়ের করা হয়েছিল। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

সিলেট টেস্টে শেষ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

ছেলের মৃত্যুর পর বিচার দাবি করে ওহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছে। আমি অপরাধীদের বিচার চাই।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ফারুকের মৃত্যুর পর ৩২৬ ধারায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আইন নিজের হাতে তুলে নিয়ে তাঁকে মারধর করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: