সিরাজগঞ্জে কেমিস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কেমিস্টিস্ ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের এস.এস রোডস্থ ডব্লিউএফ রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজন ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফকরুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. মামুনার রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গৌর চন্দ্র ঘোষ, সেরোভিয়ার বাংলাদেশ-এর রিজিওনাল ম্যানেজার মো. সাজেদুর রহমান।
এসময় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় সিরাজগঞ্জ জেলার সকল ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে কেমিস্টস্ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/ র.ই