শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলাকে ভবদহের অভিশাপ থেকে মুক্ত করতে খাল ও নদী খনন করছে সরকার : জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের নদী ও খাল খনন করার মাধ্যমে ফসল উৎপাদনে বিল্পব ঘটিয়েছিল। তিনি দেশের প্রতিটি এলাকা ঘুরে ঘুরে খাল ও নদী খনন করায় কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়। 

ওইসব খাল ও নদীর পাড়ে গেলে শদীদ রাষ্ট্রপতির ছবি ভেসে ওঠে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ থেকে এদেশে খাল ও নদী খনন কাজের উদ্ভোধন করেছেন। দেশব্যাপী খাল ও নদী খনন কাজ শুরু হয়েছে। 

তারই আলোকে যশোরের অভিশাপ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার নিরশনের লক্ষে বুড়লী খাল খননের উদ্ভোধন করতে আমি এখানে এসেছি। ভবদহের অভিশাপ থেকে হাজার হাজার পরিবারকে মুক্ত করতে সেনা বাহিনীর মাধ্যমে, টেকানদী, শ্রীনদী ও হরিহরসহ ৫টি নদীর প্রায় সাড়ে ৮১ কিঃমিটার খনন কাজ চলমান রয়েছে। 

আশাকরি খাল ও নদী খননের মাধ্যমে কেশবপুর, মনিরামপুর ও অভয়নগরসহ ৫টি উপজেলার দীঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। শনিবার (২৮মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুড়লী খাল পুনঃখনন কাজের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। এরই মধ্যে কৃষকের ১০ হাজার টাকার কৃষিরিন সুদসহ মওকুব করা হয়েছে। ফ্যামেলী কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরহ করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। 

বুড়লী স্কুলমাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভাপতিত্বে, খাল খনন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, লেঃ কর্নেল মামুনুর রশীদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন প্রমুখ। 

ভোরের আকাশ/ র.ই
                                        
 

 

 


 

নদী খননমোছাঃ রেকসোনা খাতুন

শেয়ার করুন: