শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করে চলে যান ইউএনও

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করে চলে যান ইউএনও
চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করে চলে যান ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা থাকায় এবং বিতরণ কার্যক্রমে অব্যবস্থাপনা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন না করেই স্থান ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিতরণের সময় কিছু বস্তায় শেখ হাসিনার নাম লেখা দেখা যায়। এ ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন না করেই ফিরে যান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় ১ বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু এটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কারণেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।

অন্যদিকে ইউএনও রাজীব চৌধুরী জানান, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।

ভোরের আকাশ // হ.র

ইউএনও

শেয়ার করুন: