শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে রংতুলি হাতে ছবি আঁকল ক্ষুদে শিশুরা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল জেলা গণগ্রন্থাগারে বসে এক দল শিশু রংতুলি হাতে ফুটিয়ে তুলছে তাদের কল্পনার জগৎ।কারও তুলির টানে উদিত হচ্ছে লাল-সবুজের পতাকা ,কেউ আঁকছে ভাষা শহীদদের স্মৃতি সৌধ। আবার কেউ তুলে ধরেছে সবুজ ঘেরা প্রকৃতির, কেউ আঁকছে শাপলা। ভাষা শহীদের স্মৃতি বিজড়িত কোন রুপই বাদ পড়ছে না ছোট শিল্পীদের এ প্রতিযোগিতায়। 

বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) সকালে এ দৃশ্যের দেখা মেলে নড়াইল সরকারি গণগ্রন্থাগারে। সেখানে নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনিটি গ্রুপে চিত্রাঙ্কন এ ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা,ভাষায় অপব্যবহার ও সচেতনতা ও একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম শীর্ষক বিষয়ের উপর তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতা হয়।শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রচনা প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৯২ জন শিক্ষার্থী, সব মিলিয়ে ১৫০ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেন।

ছবি আঁকা শেষে রহিদ নামে এক শিশু বলে, 'আমি একটি শহীদ মিনার এঁকেছি। শহীদ মিনারে সকালে শ্রদ্ধা জানাতে এসেছে একদল আমার মত ছোট শিক্ষার্থী'। 

আরেক শিশু প্রতিযোগী বলে, 'আমার মত অনেকে ছবি আঁকতে এসেছে। আমি ও বন্ধুদের সাথে এখানে এসেছি। সবাই সুন্দর সুন্দর ছবি এঁকেছে, আমিও এঁকেছি'। শিশুদের চিত্রাঙ্কন দেখতে আসেন অভিভাবক ও দর্শনার্থীরা। শিশুদের ছবি আঁকা দেখে উচ্ছ্বসিত তারা। কিছু অভিভাবক ছবি গুলো ঘুরে ঘুরে দেখছিলেন। 

কাকলী রানী নামে এক অভিভাভক বলেন, মেয়েকে নিয়ে এসেছি ছবি আঁকা প্রতিযোগিতায়। এখানে এসে সব শিশুদের ছবি আঁকা দেখলাম। এসে ভালই লাগছে। শিশুদের হাতে আঁকা প্রতিটি ছবি যেন জীবন্ত রুপ দিয়েছে। 

জেলা লাইব্রেরীয়ান, মো. মনিরুজ্জামান বলেন, 'বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রচনা প্রতিযোগিতায় ৫০ জন এবংচিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৯২ জন শিক্ষার্থী, সর্বমোট ১৫০ প্রতিযোগী অংশ নেয়।বিজয়ীদের আগামি একুশে ফেব্রুয়ারি জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন করা হবে'। 

ভোরের আকাশ/ র.ই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমো.মনিরুজ্জামান

শেয়ার করুন: