জীবননগরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাব সভাপতি এম ,আর বাবু।
এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকা-বাংলা ফাইন্যান্স পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দীন, জোনাল ক্রেডিট ম্যানেজার সঞ্জয় কুমার মন্ডল,অফিসার মোঃ আব্দুর রহিম , আলতাফ হোসেন, ফিরোজ আলী সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/আ.ব