শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া

তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার হাজার ৬৮২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াতের আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট। এখানে ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১জন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের ১৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন।

ভোরের আকাশ/ র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমো. ইকবাল হোসেন

শেয়ার করুন: