শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা ঈশ্বরদী উপজেলায় সংঘঠিত এই হত্যা ও ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে গ্রেপ্তারকৃত মূল হোতা শরিফের ফাঁসির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শরিফুল ইসলাম শরীফের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য; গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন ও বাড়ির পাশে গম ক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনার সাথে জড়িত শরিফুললকে গ্রেপ্তার করে। 

সে ভবানিপুর উত্তর পাড়ার মফেজ্জল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) এর আপন খালা। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যর ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

ভোরের আকাশ/ র.ই
 

প্রতিবাদ ও মানববন্ধনমফেজ্জল হোসেন

শেয়ার করুন: