শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে বালুমহাল ব্যবস্থাপনা সভা: অবৈধ উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জে বালুমহালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় জেলা প্রশাসক বলেন, বালুমহালগুলো সরকারি নীতিমালা অনুসরণ করে ইজারা দিতে হবে এবং কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন সহ্য করা হবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।


তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় হাইড্রোগ্রাফিক জরিপ যথাযথভাবে সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।


সভায় অংশগ্রহণকারীরা জেলার প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভোরের আকাশ/এনউব

বালুমহাল

শেয়ার করুন: