শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে তিন সপ্তাহব্যাপী  'বুনিয়াদী প্রশিক্ষণ' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের ষ্টেডিয়ামে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক।

নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সমন্বয়ক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবু সুফিয়ান মোহাম্মদ খায়রুল ফাত্তাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান। 

​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন "​আমরা সত্যিই আনন্দিত যে আজকে এধরণের একটা বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করতে পেরেছি। যেকোনো ভালো কাজের জন্য উদ্যোগ নেওয়াটা একটি কাজের অর্ধেক হয়ে যায়। শুরুটা যেটা আমি আজকে দেখলাম, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। 

আমার সহকর্মীবৃন্দ যে কথাগুলো বলেছেন, সত্যিকার অর্থেই আমরা একটি সংকটকাল পার করছি। তবে সেই সংকটকাল খুব দ্রুতই শেষ হবে বলে আমি মনে করি  সেই বিশ্বাস আমার আছে"। তিনি  বলেন যে নিরাপত্তা শাখা এখন অধিকতর সক্রিয়  হয়েছে, সবাই মিলে সুন্দর দল  হয়েছে। 

তিনি আরও বলেন যে "​আমি দেখতে চাই প্রতিটি নিরাপত্তা কর্মীর বাঁশি যেন বাজে, অলসভাবে  যেন কেউ না থাকে। আমি দেখতে চাই আপনাদের ক্ষিপ্রতা, আমি দেখতে চাই আপনাদের দক্ষতা, আমি দেখতে চাই আপনাদের সততা"। তিনি প্রতি বছর কমপক্ষে তিনজন দক্ষ নিরাপত্তা কর্মীকে পুরস্কৃত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন এবং এই জাতীয় প্রশিক্ষণ সবসময় চলমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য,  তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে নিরাপত্তা শাখার ২৭জন কর্মী অংশগ্রহণ করছেন।

ভোরের আকাশ/ র.ই

​

উদ্বোধনমো. সারওয়ার জাহান

শেয়ার করুন: