শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালত ও সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলা পাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির সাকিল তার স্ত্রী নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সিভিল জজ আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি| কিন্তু তালা না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রী ডেকে এনে তালা খোলার চেষ্টা করি। 

কিন্তু তালা নষ্ট না থাকায় এবং দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে রেখেছে| এক পর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি।

এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সকল আসবাবপত্র খোলা, অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় এই প্রথম চুরির ঘটনা ঘটল| বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না| সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে| খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম| তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/ র.ই
 

বিচারকমো. আনোয়ার হোসেন

শেয়ার করুন: