শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ প্রতিযোগিতা 'পিবাড়ীয়া গ্রুপ- ইসলামের আলো' ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বিস্তারে অগ্রগামী প্রতিষ্ঠান ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট  শিক্ষানুরাগী মো. নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে উক্ত মাদরাসার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানে ৬টি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

ছবি: ভোরের আকাশ

পিবাড়ীয়া গ্রুপের এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল 'হিফজুল কুরআন'। এছাড়াও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর তেলাওয়াত, আযান-এককামত ও হামদ-নাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শত শত দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য নগদ টাকা পুরস্কার, ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারি ও স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ মাওলানা আবু সালে মোহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক হাফেজ ও ইসলামি স্কলার  মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ এর নেতৃত্বে ১৫ জন অভিজ্ঞ বিচারকমণ্ডলী, উক্ত  মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী)সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর শুরু হয় ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা।

ভোরের আকাশ/তা.কা

 

গফরগাঁওপ্রতিযোগিতাইসলামিক জ্ঞান

শেয়ার করুন: