শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কক্সবাজারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জ্বলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষাবিদ উত্তরণ মডেল কলেজের সভাপতি সিরাজুল ইসলাম।

সোমবার (১৯ মে) সকাল ১১ টায় কক্সবাজারের শহরতলীর উত্তরণ মডেল কলেজ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে।

প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন, জীবাশ্ম জালানি থেকে বেরিয়ে আসতে না পারলে এই পৃথিবী একটি দূষিত নগরীতে পরিনত হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে নবায়নযোগ্য জালানির কোন বিকল্প নেই। তাই আজকের  নতুন প্রজন্ম কে জীবাশ্ম জালানির বিরুদ্ধে  আপোষহীন ভূমিকা রাখতে এখন থেকে তৈরি হতে হবে।

উত্তরণ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা আবদুল আজিজ। পক্ষ দলে বিতর্কে অংশ গ্রহন করেন, কামরুল হাসান (একাদশ) মোঃ ওমাইরুল ইসলাম (একাদশ) ও তামান্না আকতার (একাদশ) বিপক্ষ দলে অংশ নেন, আবদুল আজিজ (দ্বাদশ), তানজিমুল হোছাইন তানিম (দ্বাদশ) ও উম্মে হাবিবা (দ্বাদশ)।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল কাদের চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, প্রভাষক, আবদুল জব্বার, মোঃ হাসান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শামশুল আলম শ্রাবণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ বিষয়ক বই  উপহার দেওয়া হয়।  

বিশেষ অতিথি ছিলেন, (ধরা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, মোঃ হাসান,  প্রভাষক যথাক্রমে আবদুল জব্বার, রিয়াজ উদ্দীন, রফিকুল ইসলাম, রেবেকা সুলতানা ডেজি, জুনায়েদ এয়াকুব, কায়ছার হামিদ, মকসুদা সাবরিন ইতু, মামুনুর রশিদ, জয়নব আরা, আলী নূর শাওন, শাহনুর আকতার, হারুনর রশীদ, এম আলাউদ্দিন রবিন ও তাহমিনা জান্নাত ছামিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: