শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বিদেশি রিভলবার ও রামদাসহ যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ী সদর উপজেলায় আর্মি ক্যাম্পের  বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলবার ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক–৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মেড ইন জার্মানি ৬ শর্টের একটি বিদেশি রিভলবার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে গ্রেফতারের পর শনিবার সকাল ৭ টায় রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

ভোরের আকাশ/মো.আ.

যুবক গ্রেপ্তাররাজবাড়ী

শেয়ার করুন: