শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাদারীপুরে হাজী হোনাউল্লাহ্ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঘটমাঝি ইউনিয়নের করদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।

তিনি বলেন, মাদারীপুরে ৪৩১টি সামাজিক সংগঠন আমাদের কাছ থেকে নিবন্ধন নিয়েছে, কিন্তু কার্যক্রম আছে ৫০টি’ বাকিগুলো শুরু করে মাঝখানে ঝিমিয়ে গেছে। কাজেই সংগঠন কে টিকিয়ে রাখতে হলে সকলকে সম্পৃক্ত করতে হবে, গুটিকয়েক লোক দিয়ে সংগঠন চলে না। টাকা থাকলেই সংগঠন হয় না। সংগঠন ভিন্ন জিনিস। সংগঠন টিকিয়ে রাখতে সমাজে যারা ভালো মানুষ ও উদ্যমী আছেন তাদেরকে সম্পৃক্ত করলে সংগঠন এগিয়ে যাবে।

ফাউন্ডেশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তোতা মিয়া হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী লেলিন ভূইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা রুহুল আমিন শিকদার ও আবুল কালাম খান এবং ব্যবসায়ী রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। আমাদের এধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ 

মাদারীপুর

শেয়ার করুন: