শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত  গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে  ইজিবাইকের ধাক্কা লাগাকে উদ্দেশ্য করে ইজিবাইক চালকে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫)নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় অভিযুক্ত নাদিম (৫০) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্প স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক পাইনাদী সিআই খোলা এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার দেশের বাড়ী পটুয়াখালী জেলায় । 

নিহতের পরিবার সুত্রে জানা যায়, রফিক নিয়মিত ইজিবাইক চালাতেন। বুধবার রাতে রফিকুল সিদ্ধিরগঞ্জের রায়হান সিএনজি পাম্পের সামনে দিয়ে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলকে কিল-ঘুসি মারেন প্রাইভেট কারের চালক নাদিম। 

এ সময় আঘাতে রফিকুলের নাক দিয়ে রক্ত বের হয় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আত্বীয় স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রফিকুলকে  উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ডুমুরিয়ায় জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ

শিমরাইল চিটাগাং রোড এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, ঘটনার পর আমাদের স্ট্যান্ডের চালক নাদিমকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আটককৃত নাদিম আদমজী বিহারী কলোনি এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

ভোরের আকাশ/রই
 

তারেক আল মেহেদী

শেয়ার করুন: