শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে ‘সবুজ পৃথিবী’র বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহ প্রতিনিধ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’—এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়া হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণকে শুধু এক দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলা। বৃক্ষরোপণের প্রকৃত সাফল্য শুধু কতটি চারা রোপণ করা হলো, তার ওপর নির্ভর করে না। বরং কতগুলো গাছ দীর্ঘদিন টিকে থেকে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখছে, সেটিই গুরুত্বপূর্ণ। এ জন্য পরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

কাউনিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও সমাজসেবক, লন্ডনপ্রবাসী মনোয়ার মোহাম্মদ ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ। এ সময় বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, হাউজ টিউটর অ্যাসোসিয়েট প্রফেসর ড. শারমিন আক্তার, ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: