শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক, ভাইরাল ভিডিও

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় প্রত্যাশা ক্লিনিকে অপারেশন থিয়েটারে অচেতন প্রসূতির মায়ের সঙ্গে নার্স প্রিয়া বেগমের টিকটকের একটি ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। অপারেশন থিয়েটারে অচেতন প্রসূতির মায়ের সঙ্গে নার্স প্রিয়ার টিকটক ভিডিও বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি আলোচনায় আসে।

ফেসবুক আপলোড করা ওই টিকটকে দেখা যায়,  প্রিয়া বেগম কোটি পরহিত অবস্থায় চশমা চোখে মাথা নাড়াচ্ছেন। সেখানে একটি মিউজিক চলছে,মিউজিকের সাথে বলা হচ্ছে "সে বলে আমি সবার সাথে কথা বলি; কিন্তু সে মানুষটা জানে না, আমি তার জন্য সব সময় অপেক্ষা করি "এরপর একটা হিন্দি গান বাজতে শোনা যায়।পাশে একটি মেয়ে গামলা হাতে করে নিয়ে সামনের দিক আসছেন।এক জন প্রসূতি মা অপারেশনের বিছানায় শুয়ে আছে। তার পেটে সেলাই, একপাশে অপারেশন কাজে ব্যবহারিত যন্ত্রপাতি অন্য পাশে রয়েছে রক্ত মাখা তুলা ও বেন্ডেজ।

ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন মিনারুল ইসলাম সজল, তিনি লিখেছেন- প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনে আওতায় আনতে হবে। তৃতীয়ত তাকেসহ ওই নার্সিং হোমের মালিকের আইনগত বিচার করতে হবে।

আব্দুর রহমান নামে এক ব্যক্তি লিখেছেন, একটা নারীকে সিজার করছে। প্রসূতি মা আছে অজ্ঞান অবস্থায়, আর তার সিলাই পেট এভাবে ভিডিও করে ছাড়তেছে, ওই বেয়াদবের নামে মামলা করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান।

নড়াইল সিভিল সার্জন আব্দুল রশিদ বলেন, ফেসবুকে ছড়িয়া পড়া ভিডিওটি ইতিমধ্যে আমাদের নজরে  এসেছে।  ক্লিনিক মালিক ও প্রিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ভোরের আকাশ/মো.আ.

নড়াইলভিডিওনার্সটিকটক

শেয়ার করুন: