শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবসের কর্মসূচি বর্জন করে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কালোব্যাজ ধারন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপি কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোন আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫৯৫কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে না। ২৭শে জুলাইয়ের একনেক মিটিংয়ে প্রকল্পটি অনুমোদন না দেওয়া হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬শে জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন, তারপর থেকে প্রতিবছরে এই দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

কালো ব্যাজ ধারণশিক্ষক-শিক্ষার্থীসিরাজগঞ্জ

শেয়ার করুন: