শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইকে হত্যায় চাচাতো ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ভাইকে হত্যায় চাচাতো ভাই গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ভাইকে হত্যায় চাচাতো ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাওন ফকির (২২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কসবা উপজেলার জাজিয়া গ্রামের মৃত সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে তা নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: