শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার লোকসান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার লোকসান
কাপাসিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার লোকসান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লিপু স্টোর নামে একটি বড় পাইকারি মুদি দোকানের দোতলা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

আজ শুক্রবার বাজারের মুদি দোকানি উত্তম সাহা জানান, লিপু স্টোর কাপাসিয়া বাজারের অন্যতম বড় পাইকারি দোকান। দোকানটির মালিক প্রদুল বর্ধন উপজেলার বিভিন্ন বাজারে ভোগ্যপণ্য সরবরাহ করে থাকেন।

তিনি আরও জানান, দুদিন আগে দোকানের দোতলার টিনের বেড়া কেটে চুরির চেষ্টা হয়েছিল। এরপর দোকানে নিরাপত্তা বাড়াতে টিনের ভেতরের দিকে গ্রিল লাগানোর কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, গ্রিল ঝালাইয়ের সময় কোনো স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের উৎপত্তি হয়েছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

ভোরের আকাশ/এসএইচ
 

শেয়ার করুন: