শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত
নাজিরপুরে বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও দেশীয় অস্ত্রের মহড়া এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে   পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো:আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  সেখমাটিয়া  ইউনিয়ন শাখা এর আহবায়ক কমিটির কার্য ক্রম স্থগিত করা হলো। অদ্য থেকে উক্ত ইউনিয়নের  বিএনপির  সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।

শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগ পাওয়ায় উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমানিত হলে অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭নং সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।

এ ব্যাপারে উপজেলা বিএপির আহবায়ক মো: মিজানুর রহমান দুলাল বলেন, ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: