শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁ জেলা আমিন কল্যাণ সমিতির সমিতির বার্ষিক সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির বার্ষিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হামিদুর রহমান বেসরকারি শিশু সদন ও হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল কোর্ট কমিশনার (সার্ভে) ইলিয়াস হোসেন সাগর।

সভায় বক্তারা সার্ভেয়ারদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের জমি সংক্রান্ত সেবা আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার আমিন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু ও আবুল হোসেন বাচ্চু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোনায়েম হোসেন সোনা।

উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা আমিন সমিতির সভাপতি আফজাল হোসেন, মহাদেবপুর উপজেলা আমিন সমিতির আজীবন সভাপতি মোজাফফর হোসেন, মান্দা উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, বদলগাছী উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পোরশা উপজেলা আমিন সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাপাহার উপজেলা আমিন সমিতির সভাপতি আব্দুল মান্নান ও রানীনগর উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক সোলেমান আলী প্রামাণিক প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার মাহবুবুজ্জামান সেতু, আবু সাইদ, রকিবুল ইসলাম, ইউনুছ আলী, মামুন ও সুধীর চন্দ্র। অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার আমিন ও সার্ভেয়াররা অংশ নেন। সভা শেষে প্রয়াত সার্ভেয়ারদের রুহের মাগফিরাত কামনায়  দোয়া কামনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/ র.ই

বার্ষিক সাধারণ সভাআব্দুল মান্নান

শেয়ার করুন: