শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চ‌লিক অ‌ফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুষ্টিয়া সদর উপ‌জেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চ‌লিক অ‌ফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। গতকাল শ‌নিবার দিবাগত রা‌তে পি‌টিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ। বিপ্লব দাস না‌মে এক কর্মকর্তা বলেন,আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত বারোটার পর ঘুমি‌য়ে প‌ড়ি। কিছুই টের পাইনি। সকা‌লে উঠে কা‌জে ফি‌ল্ডে চ‌লে যাই। এরপর এক সহকর্মী ফোন ক‌রে জানায় অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার সকা‌লে পি‌টিআই সড়কে অব‌স্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চ‌লিক শাখায় গি‌য়ে দেখা যায় চারতলা ভব‌নের নিচতলায় অফিস। কিছু দু‌রেই আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হা‌নি‌ফের বা‌ড়ি। অ‌ফি‌সের গ্রিলে টানা‌নো সাইন‌বো‌র্ডের নি‌চের অং‌শে পোড়া দাগ র‌য়ে‌ছে। ত‌বে আগুন দেওয়ার ব্যাপারে বা‌ড়ির মা‌লিক ও ভাড়া‌টিয়ারা কেউ কিছু দে‌খেন‌নি ব‌লে জানান। এরপর বেলা বা‌রোটার দি‌কে গি‌য়ে অ‌ফি‌সে আর কাউকে পাওয়া যায়‌নি। সাইন‌বোর্ডও খুলে ফেলা হ‌য়ে‌ছে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোন আলামত পাওয়‌া যায়‌নি। শুধুমাত্র সাইন‌বো‌র্ডে পোড়া চিহৃ র‌য়ে‌ছে। কেউ কিছুই বল‌তে পা‌রি‌নি। ধারণা কর‌ছি রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন ‌দেওয়া হ‌য়ে‌ছিল। সেই আগুনের আঁচ সাইন‌বো‌র্ডে লে‌গেছে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অ‌ফি‌সে পেট্রল ঢেলে আগুন দেই দুর্বৃত্তরা। ঘটনাস্থল থে‌কে এক বোতল পেট্রল জব্দ করে পু‌লিশ।

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়াগ্রামীণ ব্যাংক

শেয়ার করুন: