শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও চিহ্নিত অপরাধী রেজাউল মন্ডলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মালিপুকুর এলাকায় আত্রাই নদী থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার রেজাউল মন্ডল উপজেলার মালিপুকুর গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল বিকেলে আত্রাইয়ের গুড়নই বাজারে পাওনা টাকা আদায়ের জন্য যান ফার্নিচার ব্যবসায়ী ও মিস্ত্রি মো. জনি (২৮)। 

এসময় রেজাউল ও তার সহযোগীরা জনিকে ধারালো চাকু দিয়ে মাথা, ঘাড় ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

আহত জনিকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।  

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। গত কয়েকদিন তথ্য-প্রযুক্তির ব্যবহার ও ছদ্মবেশে আসামির ওপর নজরদারি চালানো হয়। 

বুধবার সকালে মালিপুকুর এলাকায় আত্রাই নদী পার হওয়ার সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। পুলিশও নদীতে নেমে তাকে গ্রেফতার করে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গ্রেফতার রেজাউল এলাকার চিহ্নিত অপরাধী। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতিসহ ৫টি মামলার এজাহার রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ র.ই
 

গ্রেপ্তারমোহাম্মদ তারিকুল ইসলাম

শেয়ার করুন: