শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতের ঘটনায় দোয়ার আয়োজন করেছে কুড়িগ্রামের বিভিন্ন স্কুল।

মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কুড়িগ্রামের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো ছাড়াও স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আহত ও নিহতদের জন্য প্রার্থনা করেছে স্ব স্ব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এদিন জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকালে চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।  পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। 

চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।  এই নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোন শিক্ষার্থীর না হয়।  শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে; তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মোঃ আল-আমিন হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।  এই ঘটনায় আহত ও শহীদদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে।  

এসময় স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ দোয়ায় অংশ নেয়। 

ভোরের আকাশ/জাআ

বিমান দুর্ঘটনাকুড়িগ্রাম

শেয়ার করুন: