শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সকাল ৮ টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, এই বিজয় শুধু ভূখণ্ডের নয়—এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই নতুন প্রজন্মকে সাম্য, ন্যায় ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে পারে।”

অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় গাজীপুর মূল ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার প্রদর্শন, বর্ণিল আলোকসজ্জায় সজ্জিতকরণ এবং যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও সারা দেশে বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

বাউবি

শেয়ার করুন: