শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিংড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল ও সিংড়া উপজেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আমি পরিশ্রমী মানুষ, কাজ করতে ভালবাসি। আপনাদের সিংড়ার কল্যাণে কাজ করতে চাই। মাদক-জুয়া, শহরের যানজট নিরসন ও দখল রোধে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন ইউএনও।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত যশোর জেলার বাসিন্দা। তিনি বিসিএস ৩৭ ব্যাচের ক্যাডার। রাজশাহীর এনডিসি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: