রান ফর বেটার বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনে বৃত্তি ও পুরস্কার প্রদান

গাজীপুরের রান ফর বেটার বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি শকাধিক স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গাজীপুরের সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম।
প্রধান অতিথি বলেন, আগামীতে এ মেধাবীরা দেশ ও সমাজকে এগিয়ে নিবে। তিনি তাদের সর্বপ্রকার সহযোগিতায় পাশে থাকবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- সরকারি কর্মকর্তা শাহজাহান জামান চৌধুরী, আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, রানফর বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের রাকিবুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যারয়ের অডিটোরিয়ামে টঙ্গী সিফাত স্কুল সহ শতাধিক স্কুলের ছাত্র, শিক্ষক-অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেধাবী বৃত্তি প্রাপ্তরা হলেন- ৫ম শ্রেণীর চৌধুরী জাদিদবিন জামান, অংকিতা সাহা, ইভা আক্তার, মেহেদী হাসান, রিজওনা খান, সাজিদা আক্তার, মেঘা আক্তার ও আভীর হোসেন, টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নাসিয়ান উদ্দিন সাফতাগ প্রমূখ।
মেধাবী বিজয়ীদের মধ্যে প্রশাসক শওকত হোসেন সনদ, ক্রেস্ট ও সম্মানি টাকা প্রদান করেন।
ভোরের আকাশ/এনউব