শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় রাকাব-এর বৈশাখী মেলা ও হালখাতা শুরু, প্রথম দিনেই আদায় ৫ লাখ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

উৎসবমুখর পরিবেশে ও পহেলা বৈশাখের আমেজে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ শুরু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাকাব নওগাঁ শাখায় ফিতা কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। এই বিশেষ কর্মসূচি চলবে আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী দিনেই ব্যাংকের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জোনাল ব্যবস্থাপকের উপস্থিতিতে এদিন সরাসরি ৫ লক্ষ টাকা শ্রেণীকৃত ঋণ (ঈষধংংরভরবফ খড়ধহ) আদায় করা হয়। বকেয়া ঋণ পরিশোধ করে গ্রাহকরা তাদের হিসাব হালনাগাদ করলে ব্যাংকের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, “হালখাতা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। আমরা চাই গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংক যেমন গতিশীল হয়, তেমনি নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে গ্রাহকগণও পুনরায় নতুন ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।”

উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা ও বৈশাখী মেলার মাধ্যমে প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণ কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

ভোরের আকাশ/ র.ই
 
 

বৈশাখী মেলামো. রুহুল আমিন

শেয়ার করুন: