শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের কালাচাঁনের ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ মে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে উল্লাপাড়া উপজেলা পঞ্চকোশি ইউনিয়নের মাটিকুড়া মাঠপাড়া এলাকায় ফরিদুল ইসলামের বাড়িতে কতিপয় ব্যক্তি জাল টাকা ক্রয়-বিক্রয় করছে। 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় এক হাজার টাকার ৮০পিচ জাল নোট সহ ফরিদুল ইসলামকে আটক করা হয়।

 এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এই মামলায় ফরিদুল ইসলামকে ১০ বছরের কারাদন্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/ র.ই

 

কারাদন্ডনজরুল ইসলাম

শেয়ার করুন: