শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ

নীলফামারী প্রতিনিধি:

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতেও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সেক্রেটারী আন্তাজুল ইসলাম। উদ্বোধনের পর চৌরঙ্গী মোড় থেকে বড় বাজার ট্রাফিক মোড় পর্যন্ত বিভিন্ন বিপণি বিতান, যানবাহনের চালক-যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের কাছে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে গণসংযোগ চালানো হয়।

কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট পৌঁছে দেন।

লিফলেট বিতরণকালে জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার গণভোটের রায় উপেক্ষা করে গণবিরোধী অবস্থান গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, সরকার পূর্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও এখন তা বাস্তবায়নে গড়িমসি করছে এবং স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছে।

তিনি আরও বলেন, জনগণ তাদের অধিকার ও রায়ের বিষয়ে সচেতন এবং এ ধরনের নেতিবাচক অবস্থান তারা মেনে নেবে না। তাই অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। অন্যথায় দাবি আদায়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

ভোরের আকাশ/সু.পা

জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ

শেয়ার করুন: