নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু আদালতে আত্মসমার্পন করেছেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২৯ জুন) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী ও পরিবার।
নাজিরপুর থানা সুত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী নেতা ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ মোট ৫টি মামলা রয়েছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২৪ পর্যন্ত তার বিরুদ্ধে চারটি বিস্ফোরক মামলা এবং অন্য আরেকটি মামলার আসামী রন্জু।
উল্লেখ্য, শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি। এর পূর্বে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি নাজিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেষ আঃ রহমানের সন্তান।
ভোরের আকাশ/ র.ই