শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে উপজেলার  অসহায় ও  হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

সোমবার (০৪ মে) মধুপুর বাসাবাড়ি  মার্কেটের এর উত্তর পাশে নিজ কার্যালয়ে  দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় চারশতাধিক নারী-পুরুষ ও শিশুদের এই সেবা প্রদান করা হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা চিকিৎসার  জন্য আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে চক্ষু রোগীদের জন্য চশমা এবং চিকিৎসার জন্য আসা  সকল রোগীদের মাঝে বিনামূল্যে  ওষধ   প্রদান করা হয়। 

পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মো. আনিছুর রহমান, সহকারি প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান হাবিব, শাখা ব্যবস্থাপক মো. রাসেল সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। 

হাবিবুর রহমান জানান, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই পল্লী মঙ্গল কর্মসূচীর মূল লক্ষ্য। এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন চারজন মেডিক্যাল অফিসার, ৩জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 

তিনি জানান, চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলছে। চিকিৎসা সেবা নিতে আসা মুন্নি আক্তার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় সহজে ডাক্তার দেখাতে পেরেছি। যা আমাদের মত মানুষের জন্য বড় সহায়তা। 

অপর রোগী আকলিমা জানান, দীর্ঘদিনের নাকের পলিপাস সমস্যায়  ভুগছি। এখানে এসে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে তিনি  উপকৃত হয়েছেন। 

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আগত রোগীদের  মধ্যে সর্দি, কাশি, জ্বর ,গ্যাস্ট্রিক রোগী বেশি দেখা গেছে। সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা  ও পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ র.ই

 

ফ্রি মেডিকেল ক্যাম্পমো. আনিছুর রহমান

শেয়ার করুন: