শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাপলা চত্বরে রক্ত ঝরার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল : মামুনুল হক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনার ওয়াজ মাহফিলে কারাবন্দি মজলুম জননেতা আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ— এ দেখেছি, এখন দেখার বাকি ইসলামের বাংলাদেশ।

সুতরাং ইসলামের বাংলাদেশ গড়তে, কোরআনের বাংলাদেশ গড়তে আরও একটি গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, কাফনের কাপড় মাথায় নিয়ে শহীদ চেতনায় এগিয়ে আসতে হবে। আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর  ডাকবাংলোস্থ সোনালি ব্যাংক চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শায়খুল হাদিস (রহ.) স্মৃতি পাঠাগার আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মুহতামিম ও শায়খুল হাদিস স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুস্তাক আহমদ। মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা মামুনুল হক আরও বলেন, ইসলামের জন্য ত্যাগ ও কুরবানির মানসিকতা থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।

মহানবীর (স.) ইসলামের তথা মক্কা বিজয় যেমন হিজরত, জিহাদ এবং হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে অর্জিত হয়েছিল, বাংলাদেশেও ১৯৪৭ ও ১৯৭১-এর স্বাধীনতার পর যখন ফ্যাসিবাদ জাতির ঘাড়ে চেপে বসেছিল, তখন ২০১৩ সালে শাপলা চত্বরে রক্তঝরার মাধ্যমে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। যার পরিসমাপ্তি হয় ২০২৪ সালে।

তিনি বলেন, আমাদেরকে যতই ত্যাগ দেওয়ার আহ্বান করা হোক, যতই আন্তর্জাতিক চাপ দেওয়া হোক, মহানবীর (স.) আদর্শ ও সাহাবীদের নমুনা থেকে আমরা মোটেও পিছপা হব না। শান্তিপূর্ণ উপায়ে, নিরাপদ পরিবেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়াই এখন আমাদের মূল কাজ।

মহানবীর (স.) ইন্তেকালের পর মুসলমানরা দুর্বল হয়নি; বরং আরও দৃঢ় অবস্থান থেকে ইসলামকে এগিয়ে নিয়েছে— এমনটি উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, আমাদেরকেও এখন আরও আদর্শিকভাবে ইসলামকে এগিয়ে নিতে হবে।

ভোরের আকাশ/মো.আ.
 

মাওলানা মামুনুল হকজুলাই বিপ্লবওয়াজ-মাহফিলখুলনা

শেয়ার করুন: