রুহুল কবির রিজভীকে বরিশাল সদর উপজেলা বিএনপির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপি ।
সোমবার (৩১ আগস্ট) অভিনন্দন জানান বরিশাল সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও আপসহীন নেতা। প্রতিকূল সময়ে দলের জাতীয় নেতৃত্ব রক্ষায় এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে তার ভূমিকা অপরিসীম। তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাজপথের আন্দোলন-সংগ্রাম আরও গতিশীল হবে এবং দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় বরিশাল সদর উপজেলা বিএনপি,দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।
শুভেচ্ছা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, সদস্য নাসির উদ্দিন হাওলাদার, এছাড়া আরো ও অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব