শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ শিশু একাডেমি নড়াইলের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্ররাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি,সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা  সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছা, সৌরভ ব্যানার্জী, মোহাম্মদ মহিউদ্দীন, শিশু বিকাশের শিক্ষক সোনিয়া আফরীন ও প্রাক প্রাথমিকের শিক্ষক জেসমিন আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণেবিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোন কবিতা প্রতিযোগিতা এবং শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

তিতাস নদী থেকে মরদেহ উদ্ধার

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন জানান, কোন ফি ছাড়াই শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশে ও  প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী ভর্তিসহ পাঠদান করা হয়ে থাকে। শিশু একাডেমি কার্যালয়ে শিশুদের পাঠদান ছাড়াও চিত্রাংকন, আবৃত্তি, নাচ, গান ও তবলা বাজানো শেখানো হয় বলে তিনি জানান।

ভোরের আকাশ/ র.ই

 

সুলতান মাহমুদজন্মবার্ষিকী

শেয়ার করুন: