শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার ও শুভেচ্ছা উপহার বিনিময়

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মাদারীপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের শকুনী লেকের পাড়ে অবস্থিত স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোকলেচুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবর রহমান বাদল, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন।

এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ সোহেল মাহমুদ ও প্রচার সম্পাদক আসাদুল্লাহ ফাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে পবিত্র কোরআন শরীফ, ডায়েরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/নি

মাদারীপুর

শেয়ার করুন: