শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর -৬ আসনে নির্বাচনে শেষ প্রচারনায় প্রার্থীরা

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর- ৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) নির্বাচন ঘনিয়ে আসছে দিনক্ষন রাজনৈতিক আলোচনা বেড়ে চলছেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আছে রাজনীতির উত্তাপ ততই বারছে। ভোটগ্রহণ আর কয়েদিনের মধ্যে। সাধারণ মানুষের মতোই রাজনৈতিক মনোযোগী এই এলাকার সাধারণ মানুষ তারা খোলাখুলি আলোচনা করছেন নির্বাচনী পরিস্থিতি নিয়ে। নির্বাচনে সরকার গঠনের ছবি এখনও স্পষ্ট নয়। 

বিএনপির নেতাকর্মীদের সমাবেশ ও প্রচারণার কার্যকর ভাবে মাঠে নেমেছে কিন্তু জামায়াতে ইসলামী কতটা, তা এখনো অজানা। স্থানীয়দের ধারণা, দিনাজপুরের -৬ আসন বিএনপির দখলে থাকবে। তারা দেখছেন, এই এলাকায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের পরিচিত কর্মীরাও নেতাদেরও দেখা যাচ্ছে। ফলে এই দলের ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন কি না, তা নিশ্চিত বলা যাচ্ছে না। 

অন্যদিকে, বিএনপি ও জামায়াত এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের দখলে আনার চেষ্টা চালাচ্ছে। কিছু জনসাধারণ বলাবলি করছে বিএনপি-জামায়াত দুই দল প্রচারণা চালাচ্ছে। মানুষের কাছে ভোট চাইছে। ব্যানার টানানো হয়েছে। আসনটিতে বিএনপি এগিয়ে আছে। আওয়ামী লীগের লোকজন পলাতক ভোট গেলে সেগুলোও বিএনপির হয়ে যাবে। জামায়াত কিছুটা পাবে।

”কশিগাড়ী গ্রামের আব্দুল সামাদ বলেন:“সব প্রার্থী প্রচারণা চালাচ্ছে। ভোট শেষে দেখা যাবে কে জিতবে। বিএনপি মাঠে বেশ আঁটঘাট বেঁধেছে। “ধানের শীষের মিছিল-মিটিংতে যারা যায়, তারা ভোট দিলে বিএনপি জিতবে । তাই নিশ্চিত কিছু বলা যাবে না।” দিনাজপুর-৬ আসনের ভোটার সংখ্যা: ৫ লাখ ৫৩ হাজার ২১৪ জন, পুরুষ ২ লাখ ৭৪ হাজার ৭৬২, নারী ভোটার সংখ্যা: ২ লাখ ৭৮ হাজার ৪৩৯ ও হিজড়া ১৩ জন। মোট কেন্দ্র ১৯৯ টি। এলাকার সাধারণ মানুষ প্রধানত চান মারা মারি হানাহানি যানজট হ্রাস, চুরি ও ছিনতাই চাঁদাবাজ রোধ, মাদক নির্মূল, গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখা। 

দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভোটব্যাংক থাকলেও নেতাদের অনুপস্থিতি, শিল্প কারখানার শ্রমিক ভোটারদের অনিশ্চয়তা এবং বিএনপির সক্রিয় প্রচারণা নির্বাচনী চিত্রকে অপ্রত্যাশিত করে তুলেছে। অপর দিকে জামায়াতে ইসলামী পক্ষের কর্মি ও সমথর্ধরা বলছে“জমি উর্বর হচ্ছে। ভাসমান ভোটার চলে যাবে। তবে নতুন যুবকের ভোট আশা করছি। আমরা সবার কাছে যাচ্ছি হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়ের ভোটার আওয়ামী লীগের ভোটার, বিএনপিরও ভোটারদের কাছে আশা করছি।” 

এছাড়া, স্থানীয়রা মনে করছেন, বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি এবং আওয়ামী লীগের স্থির ভোট তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়াও এ আসনে রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরে আলম ছিদ্দিক হাতপাখা, জাতীয় পার্টির রেজাউল হক লাঙ্গল, বাংলাদেশের সামাজতান্ত্রিক দলের আব্দুল হাকিম মই, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লহ ফুটবল ও স্বতন্ত্র প্রার্থী শাহনেওযাজ শুভ শাহ ঘোড়া। 

দিনাজপুর-৬ আসনের ভোটের দিকে তাকিয়ে এলাকার রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়ে চলেছে। ভোটারদের অংশগ্রহণ, উপস্থিতি এবং দুই প্রধান বিরোধী দলের সক্রিয় প্রচারণা নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে অনিশ্চিত করে তুলেছে।

ভোরের আকাশ/ র.ই

 

ভোটের প্রচারণাশাহনেওযাজ শুভ শাহ

শেয়ার করুন: