শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাত। বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী।

বক্তারা বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামের ওপর সংঘটিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম মিরাত বলেন, “একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন এটি অত্যন্ত উদ্বেগজনক। ডিমলার সন্তান ওই শিক্ষকের ওপর যে নির্মম হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সমগ্র শিক্ষক সমাজের ওপর আঘাত।”

এ সময় নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী বলেন, “শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দেশের প্রত্যন্ত অঞ্চলেও কর্মরত শিক্ষকেরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন।”

ভোরের আকাশ/এনউব

মানববন্ধন

শেয়ার করুন: