শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘাস মারা (আগাছানাশক) ঔষধ পান করে মো. বিল্লাল শেখ (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সাকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।  নিহত মো. বিল্লাল শেখ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর দৌলতদিয়া এলাকার মৃত জয়নাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল শেখ গরুকে খাবার দেওয়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও অভিমান করেন। একপর্যায়ে তিনি ঘাস মারা ঔষধ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও তার অবস্থার অবনতি ঘটে এবং পরে তিনি মারা যান। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, স্থানীয়দের অনুরোধ এবং পরিবারের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র
 

স্বামীর আত্মহত্যা

শেয়ার করুন: