শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে আলিফ নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজের তিনদিন পরে উদ্ধার হয়েছে। শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে শনিবার দুপুর দেড়টার দিকে নিখোজ হলে সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে মাদ্রাসার ছাত্র মো: আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানতো না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে মুতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, কিশোর নিঁখোজের তিনদিন পরে দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এনউব

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: